জীবন বদলের এক অসাধারণ অনুঘটক এ সিডি। এ সিডিতে সংকলিত অটোসাজেশনের ছোট ছোট কথাগুলো বার বার শুনতে থাকলেই আপনি অনুভব করবেন বিশ্বাস ও শক্তির অন্তঃ অনুরণন। আপনার মধ্যে ঘটবে আত্মজাগরণ। মোট ১শ'টি অটোসাজেশন গ্রন্থনা ও পাঠ করেছেন গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক। ট্র্যাক-১ এর কথাগুলো আছে ভবিষ্যত কালে। ৪০ দিন নিয়মিতভাবে এটি করার পর চর্চা করবেন ট্র্যাক-২, যাতে আটোসাজেশনগুলো আছে বর্তমান কালে। নিয়মিত চর্চা করে যান। আপনার চাওয়াগুলো ধীরে ধীরে পরিণত হবে বাস্তবতায়।









