কোয়ান্টাম পরিবারের প্রিয় সদস্য! আসসালামু আলাইকুম। শোকরান! শোকরান! ৩৫০! পরম করুণাময়ের অপার করুণা এবং আপনাদের আন্তরিক প্রয়াসে কোয়ান্টাম মেথড এখন ৩৫০ তম কোর্সের উষালগ্নে। উদ্ভাবক কর্তৃক এককভাবে ক্লাস নিয়ে ২০ বছরে ৩৫০ কোর্স মেডিটেশন চর্চার ইতিহাসে এই প্রথম। এই আনন্দক্ষণে আমরা শুধু বলতে পারি শোকরান! শোকরান! প্রভু আমরা কৃতজ্ঞ! আমরা কৃতজ্ঞ! আমাদের এই কোর্সের নামকরণও করেছি তাই। শোকরান! শোকরান! ৩৫০! প্রিয় সদস্য! এই আনন্দক্ষণে আপনারাও আমার আপনাদের মা-জী ও ফাউন্ডেশনের কৃতজ্ঞতা গ্রহণ করুন। ফাউন্ডেশনের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে আপনার অর্থ সময় শ্রম ও মেধা। আপনাদের সম্মিলিত ও আন্তরিক প্রয়াসেই সম্ভব হয়েছে প্রতিটি দুর্লভ অর্জন। প্রিয় সদস্য! আপনিও এই অবিস্মরণীয় ইতিহাসের প্রত্যক্ষ অংশগ্রহণকারী হোন। পরিচিত সকল পরিমণ্ডলে এবং চারপাশে চল্লিশ ঘরে শোকরান! শোকরান! ৩৫০ ব্যাচের দাওয়াত কার্ড পৌঁছে দিন। উদ্বুদ্ধ করুন এ কোর্সে নাম নিবন্ধনে। ব্যাচ যত বিশাল হবে, অংশগ্রহণকারী এবং আপনার কল্যাণ তত বেশি হবে। প্রিয় সদস্য! আপনি ঢাকায় থাকলে শোকরান চলাকালে কোর্স ভেন্যুতে যে কোনদিন ৫ মিনিটের জন্যে হলেও সপরিবারে আসুন। দোয়া করুন। আপনার দোয়া ও সমমর্মিতায় বদলে যেতে পারে আরো লাখো জীবন। পরম করুণাময়ের করুণাধারায় বরকতময় হয়ে উঠুক আমাদের জীবনের প্রতিটি দিন। খোদা হাফেজ। আপনার সদা কল্যাণকামী









