দুঃখকে জয় করে শক্তি ও আত্মউন্নয়নের উৎসে রুপান্তরিত করার জন্যে এটি একটি অনন্য মেডিটেশন। মেডিটেশনে আপনাকে যা বলা হচ্ছে আপনি শুধু তা কল্পনা করে যাবেন। তাহলে ক্রমান্বয়ে আপনার এখনকার দুঃখই ভবিষ্যতে নতুন শক্তি ও উপলব্ধির সূতিকাগারে পরিণত হবে। সাফল্য প্রশান্তি আনন্দে ভরে উঠবে আপনার জীবন।









