প্রার্থনা সকল ইবাদতের নির্যাস। প্রার্থনা হচ্ছে একাগ্রচিত্তে চাওয়া এবং পাওয়ার প্রক্রিয়ায় নিজেকে বিলীন করে দেয়া। স্রষ্টা প্রার্থনা পছন্দ করেন এবং তা কবুল করেন। তিনি আপনার প্রার্থনার ফল সাথে সাথে বা যথোপযুক্ত সময়ে বা পরকালে দিতে পারেন। প্রার্থনায় অবিচল বিশ্বাস ও সেইসাথে নিরলস পরিশ্রম করলেই বুঝতে হবে প্রার্থনার সাথে প্রার্থনাকারী একাকার হয়ে গেছেন। প্রার্থনার সময় মনে করুন, অনুভব করুন, সর্বশক্তিমান আল্লাহর সামনে আপনি সেজদায় পড়ে আছেন। তিনি আপনাকে দেখছেন, আপনার সব কথা শুনছেন। শাশ্বত ধর্মীয় শিক্ষার আলোকে মাতৃভাষায় গ্রন্থিত অডিও এ প্রার্থনায় আসুন সবাই নিমগ্ন হই অনন্ত কল্যাণের প্রত্যাশায়।

আসুন প্রার্থনা করি
ফরম্যাট: mp3
প্রকাশিত: ২০১৪-০৪-১৪
আপডেট: ২০১৬-০৬-০৮








