arrow_forward
বর্ষায়নে গুরুজীর বাণী (২০১৮)

বর্ষায়নে গুরুজীর বাণী (২০১৮)

ফরম্যাট: MP3

প্রকাশিত: ২০১৭-১২-৩১

আপডেট: ২০১৮-০১-১৮

Tags

Audio Borshaion Speech 2018

Audio Borshaion Speech 2018 Hq

কোয়ান্টাম পরিবারের প্রিয় সদস্য ও শুভানুধ্যায়ী, আসসালামু আলাইকুম!

শুভ কোয়ান্টাম বর্ষায়ন!
কোয়ান্টাম মেথডের ২৫ বছর পূর্তির এই শুভক্ষণে আমাদের হৃদয় নিংড়ানো অভিনন্দন গ্রহণ করুন। সিকি শতাব্দির এই সাফল্যযাত্রায় প্রতিটি চ্যালেঞ্জে, প্রতিটি প্রতিকূলতায়, প্রতিটি অর্জনে আপনারা সবসময়ই ছিলেন পাশে, ছিলেন আত্মত্যাগী সহযোদ্ধারূপে। সত্য প্রকাশে ছিলেন নির্ভীক। সৃষ্টির সেবায় ছিলেন আন্তরিক। প্রতিকূলতা মোকাবিলায় ছিলেন অহিংস ও দৃঢ়। প্রতিটি সমস্যাকে রূপান্তরিত করেছেন নতুন সম্ভাবনায়। আপনাদের নিঃস্বার্থ দান ও সেবায় বেঁচেছে কয়েক লক্ষ প্রাণ। আপনাদের উদ্বুদ্ধায়নে মানুষ ভেঙেছে নেতিবাচকতার বৃত্ত। ব্যক্তির পাশাপাশি জাতীয় জীবনেও অনুরণিত হচ্ছে নতুন প্রত্যয়-আমি পারি, আমরা পারি। আর এ প্রত্যয় উন্মোচন করেছে জাতীয় সমৃদ্ধির দ্বার।

প্রিয় সদস্য ও শুভানুধ্যায়ী,
ইতিহাস বাঁক বদলাচ্ছে। সমৃদ্ধি ও বিকাশের সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্যে এখন প্রয়োজন জাতীয় প্রত্যয়ের পাশাপাশি নৈতিক পুনর্জাগরণ। শোষণ ও বঞ্চনাকে চিরস্থায়ী করার লক্ষ্যে চালিত ভোগবাদী পণ্য আগ্রাসনের হাত থেকে পুরো সমাজ বিশেষভাবে তরুণ প্রজন্মকে রক্ষায় জাতীয় নৈতিক পুনর্জাগরণই পালন করবে কার্যকরী ভূমিকা।

প্রিয় সদস্য ও শুভানুধ্যায়ী,
গত ২৫ বছর আত্মপ্রত্যয় নির্মাণে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। হিংসার বিপরীতে অহিংসা ও সমমর্মিতার বিকাশে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। একইভাবে আগামী সিকি শতাব্দিতেও নৈতিক পুনর্জাগরণ এবং আত্ম-আসক্ত সেলফি জেনারেশনকে সমাজপ্রেমী প্রজন্মে রূপান্তরে আপনারাই রাখবেন অগ্রণী ভূমিকা। প্রশান্ত প্রত্যয় নিয়ে বলবেন, ১৮ বছর বয়সের আগে স্মার্টফোন নয়; মোবাইলে অপ্রয়োজনীয় কথা নয়; সময়, মেধা ও অর্থের অপচয় নয়; বন্ধুত্বের মুখোশে অশ্লীলতা ও পরকীয়া নয়। দৃঢ়তার সাথে বলবেন, আমরা স্বপ্ন দেখি হিংসা-সন্ত্রাস-জুয়া-মাদক ও শোষণমুক্ত সমমর্মী মানবিক মহাসমাজের, যেখানে প্রত্যেকের অন্তর থেকে ধ্বনিত হবে-আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।

পরম করুণাময় আমাদের সহায় হোন।