সকল ধর্মের মূল শিক্ষা এক। সকল ধর্ম একই উৎস থেকে উৎসারিত। ধর্মের মূল শিক্ষা হলো- এক স্রষ্টার উপাসনা কর, সবার সাথে সদাচরণ কর আর সৃষ্টির সেবা কর। তাহলেই তুমি পরিত্রাণ পাবে। ধর্মবাণীর মূল সুরের এই ঐক্যেরই এক অসাধারণ নিদর্শন 'পবিত্র ধর্মবাণী'। বেদ, ভগবদ্গীতা, ধম্মপদ, বাইবেল এবং কোরআন ও হাদীসের মর্মবাণী নিয়ে গ্রন্থিত অডিও সিডি। সংকলন ও কণ্ঠ দিয়েছেন কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতক। পবিত্র ধর্মবাণীগুলোকে বিন্যস্ত করা হয়েছে সময়কাল অনুসারে। নীরবে বসে মনোযোগ দিয়ে শুনলেই বাণীগুলোর মূল সুরের ঐক্য আপনাকে মুগ্ধ ও বিস্মিত করবে। ধর্মাচারে ব্যাপক পার্থক্য থাকলেও আপনি অনুভব করবেন স্রষ্টার একত্বের সাথে সাথে মানবজাতির একত্বে। স্রষ্টায় সমর্পিত হওয়ার আকাঙ্ক্ষার সাথে সাথে আপনার হৃদয় প্লাবিত হয়ে উঠবে বিশ্বজনীন মমতায়।

পবিত্র ধর্মবাণী
ফরম্যাট: MP3
প্রকাশিত: ২০১৪-০৪-১৪
আপডেট: ২০২৪-০৩-০৩








