বরেণ্য বিজ্ঞানী আল্লামা ড. এম শমশের আলীর রচনা সংকলন “ইসলাম বিজ্ঞান মেডিটেশন”। দুই দশকের বেশি সময় ধরে কোয়ান্টাম ফাউন্ডেশনকে যিনি দেখেছেন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, নানা আঙ্গিকে; আমণ্ত্রিত হয়ে এসেছেন ফাউন্ডেশন আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এবং আলোচনা করেছেন নানা বিষয়ে, যেখানে উঠে এসেছে ইসলামের সাথে আধুনিক বিজ্ঞানের উল্লেখযোগ্য যোগসূত্র এবং মেডিটেশনের চিরায়ত উপযোগিতার বিষয়টি। তার এ বৈচিত্রঋদ্ধ আলোচনাগুলোই সংকলিত হয়েছে এ বইটিতে।
২৬ সেপ্টেম্বর, ২০১৪ ঢাকায় বিশেষ একটি ওয়ার্কশপে আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন হয়। এতে লেখকসহ আরো উপস্থিত ছিলেন গুরুজী শহীদ আল বোখারী মহাজাতক এবং মাদাম নাহার আল বোখারী।