• মেডিটেশন
  • ভিডিও
  • ডাউনলোড
  • যোগাযোগ
  • অন্যান্য
arrow_forward

১০০ অটোসাজেশন (পরিবর্তিত সংস্করণ)

ফরম্যাট: MP3

প্রকাশিত: ২০১৪-০৪-১৩

আপডেট: ২০১৭-০৯-১৬

নিউরোসাইন্টিস্টরা দীর্ঘ পরীক্ষায় দেখেছেন, যখনই মস্তিষ্কে নতুন তথ্য যায়, মস্তিষ্কে তৈরি হয় নতুন সংযোগ পথ। বার বার একই তথ্য যেতে থাকলে এই সংযোগ পথগুলো হয় সুন্দর ও মসৃণ। মস্তিষ্কের কর্মকাঠামো বা ওয়ার্কিং স্ট্রাকচার ইতিবাচকভাবে বদলে যায়। মস্তিষ্ক তখন এই নতুন বাস্তবতা সৃষ্টির কাজে নেমে পড়ে। যেমন, দিনে ২০ জনের কুশল জিজ্ঞাসার জবাবে আপনি যদি বলেন ‘শোকর আলহামদুলিল্লাহ! বেশ ভালো আছি’ তাহলে ২০ বার আপনার মস্তিষ্কে ভালো থাকার বাণী যাচ্ছে, তৈরি হচ্ছে ভালো থাকার তরঙ্গ। ক্রমাগত ভালো আছি বলতে বলতে বাস্তবে দেখবেন সত্যি সত্যিই ভালো থাকছেন আপনি। আপনার চারপাশের যা কিছু ভালো, যা কিছু পরিবর্তন তা আসলে ঘটে এ প্রাকৃতিক নিয়মেই।

প্রতিদিন বলা বা শোনার মত শতাধিক অটোসাজেশনের এক নতুন সংস্করণ এই অডিও। নীরবে বসে বা কাজের ফাঁকে এমনকি ঘুমিয়ে ঘুমিয়েও আপনি এ কথাগুলো শুনতে পারেন। দেখবেন আপনার মধ্যে সৃষ্টি হবে একটা অন্তঃঅনুরণন। এ অনুরণন আপনার মধ্যে ঘটাবে আত্মজাগরণ, তৈরি করবে নতুন বাস্তবতা। নীরবে নিঃশব্দে ভেতর থেকেই বদলাতে শুরু করবে সবকিছু।