প্রশান্তি, সুস্বাস্থ্য ও সাফল্য অর্জনের পথে শুকরিয়ার গুরুত্ব অসীম। শুকরিয়া মনকে প্রশান্ত করে। মুহূর্তে চিন্তার জগতকে বদলে দেয়। আপনি সচেতন হয়ে ওঠেন বর্তমান উপকরণ সম্পর্কে। ভাবতে পারেন পরবর্তী পদক্ষেপ নিয়ে। আর এ অনুভব যখন হয় ধ্যানের স্তরে, আপনার উপলব্ধি হয় আরো নিবিড়, আরো উদ্ভাসী। শুকরিয়ার মেডিটেশন আপনাকে সে অনুভূতিতেই উদ্ভাসিত করবে।