আন্তরিক প্রার্থনায় প্রার্থনা, প্রার্থনাকারী ও প্রার্থনা কবুলকারী একাকার হয়ে যান। একাগ্র এই প্রার্থনায় নিমগ্ন হওয়ার জন্যেই প্রার্থনার মেডিটেশন। নিজের জন্যে যে প্রার্থনাগুলো এই মেডিটেশনে আপনি করতে পারবেন তাহলো-হেদায়েত / জ্ঞান ও প্রজ্ঞা / অস্থিরতা দূর / ক্ষমা / নেতিবাচক চিন্তা দূর / ভয়-ভীতি দূর / পরীক্ষায় সাফল্য / মনোযোগ ও মনে রাখা / ভুলে যাওয়া বিষয় মনে করা / নিরাময় / রাগ-ক্রোধ সংবরণ / সঠিক সিদ্ধান্ত / রিজিক / ব্যবসায় সাফল্য / চাকরিতে সাফল্য এবং সুবচন। শাশ্বত ধর্মীয় শিক্ষার আলোকে মাতৃভাষায় গ্রন্থিত এ প্রার্থনায় নিমগ্ন হোন। অনন্ত কল্যাণের পথে এগোবেন আপনি।