arrow_forward
কোয়ান্টাম ভাবনা ও সাফল্যগাথা

কোয়ান্টাম ভাবনা ও সাফল্যগাথা

ফরম্যাট: PDF

প্রকাশিত: ২০১৬-০২-০৩

আপডেট: ২০২৩-১১-২৬

কোয়ান্টাম মেথড কোর্স করে অভূতপূর্ব সাফল্য পেয়েছেন বা আত্মশক্তিকে মানব কল্যাণে কাজে লাগিয়েছেন এমন সফল মানুষদের অনুভূতির সংকলন ‘কোয়ান্টাম ভাবনা ও সাফল্যগাথা’। উদ্বোধন হয় ২৫ ফেব্রুয়ারি ২০১২। অমর একুশে বই মেলায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত সাংবাদিক ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।আরো উপস্থিত ছিলেন, আচার্য পরেশ চন্দ্র মন্ডল, কবি নুরুল হুদা, কবি বেলাল চৌধুরী এবং কোয়ান্টাম পরিবারের সদস্যবৃন্দ ও মেলায় আগত অতিথিরা।

২২৪ পৃষ্ঠার এ বইয়ে বিভিন্ন সময়ে গ্রহণ করা জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম, জাতীয় অধ্যাপক ডা. এম আর খান, অধ্যাপক সৈয়দ আলী আহসান, কবি শামসুর রহমান, অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, নাট্যজন রামেন্দু মজুমদার, অধ্যাপক আনু মোহাম্মদ সহ মোট ৫৬ জনের বিরল অনুভূতি পাঠকদের ধ্যানের শক্তি ও সাফল্য সম্পর্কে উদ্দীপনা যোগাবে।