ভাঙো দুর্দশার চক্র। আলোকিত মানুষ গড়ার অগ্রপথিক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের অনবদ্য এই বইটি প্রকাশিত হয় অমর একুশে বইমেলা ২০১৭ উপলক্ষে।
বাংলা ভাষায় জীবনধর্মী ও আত্ম উন্নয়নমূলক গ্রন্থের তালিকায় নিঃসন্দেহে এটি এক অনন্য সংযোজন। কোয়ান্টাম ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠানে ও সাক্ষাৎকারে লেখক অধ্যাপক সায়ীদের দৃঢ় প্রত্যয়ে বলা অগনিত শ্রোতার হৃদয়জয়ী বিশ্বাসের কথামালার সংকলন এই বই। যা তার অভিজ্ঞতাঋদ্ধ সম্পাদনায় হয়ে উঠেছে আলোকদীপ্ত বাক্যমালায়। বইটির প্রত্যেকটা বাক্যে জীবনের বাঁক বদলকারী চিন্তার অনেক খোরাক পাবেন আপনি। নিজেকে আবিষ্কার করবেন আত্মজাগরণের অভিযাত্রী হিসেবে।
ম্যাট লেমিনেশনের প্রচ্ছদে মোড়া ১০০ গ্রাম কাগজের ঝকঝকে ছাপায় মুদ্রিত আট ফর্মার এ বইটির দাম মাত্র ১৫০ টাকা।
“ভাঙো দুর্দশার চক্র” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের নিউজ।









