এনজিওপ্লাস্টি ও বাইপাস সার্জারি ছাড়াই হৃদরোগ নিরাময় ও প্রতিরোধ বিষয়ে কোয়ান্টাম হার্ট ক্লাবের এ্ই বইটি প্রকাশিত হয় ১ ফেব্রুয়ারি ২০১৩ শুক্রবার, আর্ডেন্টিয়ার ওয়ার্কশপে।কোয়ান্টাম হার্ট ক্লাবের হৃদরোগ নিরাময় ও প্রতিরোধ কার্যক্রমের আলোচ্য বিষয়গুলো এ বইয়ে তুলে ধরা হয়েছে। সেই সাথে রয়েছে কোয়ান্টাম হার্ট ক্লাব আয়োজিত হৃদরোগ নিরাময় ও প্রতিরোধে বিশেষ বৈজ্ঞানিক সেমিনারে আলোচকবৃন্দের বক্তব্যের লিখিত রূপ।
‘এনজিওপ্লাস্টি ও বাইপাস সার্জারি ছাড়াই হৃদরোগ নিরাময় ও প্রতিরোধ’ বইটির পরিমার্জিত ও পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ প্রকাশ পেয়েছে ১৭ এপ্রিল ২০২১-এ। রঙিন ছাপায় ৩৩৬ পৃষ্ঠার সুদৃশ্য এ বইটির মূল্য ৫৫০ টাকা। তবে বর্তমানে বিশেষ ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে মাত্র ৪০০ টাকায়। উল্লেখ্য, পূর্ববর্তী সংস্করণে এ বইটির পৃষ্ঠা সংখ্যা ছিল ১৭৪। করোনারি হৃদরোগের পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতা প্রতিরোধ ও নিরাময়ে সর্বাধুনিক বৈজ্ঞানিক তথ্য-উপাত্তসমৃদ্ধ এই বইটিতে আরো যুক্ত হয়েছে হৃদবান্ধব খাদ্যতালিকা ও সুস্বাদু রেসিপি।









