পবিত্র কোরআনের ৩০ তম পারা বা আমপারার ৩৭টি সূরা এবং সূরা ফাতিহা ও আরও ৭টি সূরা নিয়ে মোট ৪৫টি সূরার বাংলা মর্মবাণী প্রকাশ করছে কোয়ান্টাম ফাউন্ডেশন। আমপারার সূরাগুলোর পাশাপাশি সপ্ত সূরায় রয়েছে সূরা লোকমান, সূরা ইয়া-সীন, সূরা ফাতাহ, সূরা হুজুরাত, সূরা আর রাহমান, সূরা ওয়াকিয়া ও সূরা মূলক। এরই সঙ্গে সবার শুরুতে রয়েছে সূরা ফাতেহা ও সবার শেষে আয়াতুল কুরসির বাংলা মর্মবাণী। রয়েছে শ্রদ্ধেয় গুরুজীর একটি সূচনা বক্তব্য।









