arrow_forward
কোয়ান্টাম ভাবনা ও সাফল্যগাথা ২

কোয়ান্টাম ভাবনা ও সাফল্যগাথা ২

ফরম্যাট: PDF

প্রকাশিত: ২০১৬-০৪-০৩

আপডেট: ২০২৩-১১-২৬

‘কোয়ান্টাম ভাবনা ও সাফল্যগাথা’ দ্বিতীয় খণ্ড। বইমেলা- ২০১৬ উপলক্ষে প্রকাশিত হয় বইটি। এতে তিনভাগে সংকলিত হয়েছে মোট ৫৩টি প্রবন্ধ যার অধিকাংশই এর আগে কোথাও গ্রন্থবন্ধ হয় নি।  প্রথম ভাগে আছে দেশের বরেণ্য শিক্ষাবিদ চিকিৎসাবিজ্ঞানী সমাজতাত্ত্বিক ধর্মবেত্তা কবি লেখক শিল্পীসহ সমাজের প্রায় সকল মতের পথের বিশিষ্টজনদের জ্ঞানগর্ভ উপলব্ধি নিয়ে ৩১টি প্রবন্ধ। দ্বিতীয় ভাগের ১১টি প্রবন্ধে আছে- যারা আমাদের ছেড়ে মহাজাগতিক সফরের পরবর্তী ধাপে যাত্রা করেছেন, তাদের কয়েকজনের সেবাব্রত কর্মময় জীবনভিত্তিক প্রতিবেদন। এবং তৃতীয় ভাগের ১১টি প্রবন্ধে আছে সাফল্যগাথা। কোয়ান্টাম চেতনার অনুসারী এক গুচ্ছ সফল মানুষের শূন্য থেকে পূর্ণতার ইতিবৃত্ত সংকলিত হয়েছে এই ভাগে। বইটি পড়তে পড়তে আপনিও ঋদ্ধ হয়ে উঠবেন তাদের জীবন-অভিজ্ঞতার আলোয়।